ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেড়তলা উপজেলার শোনাইসার গ্রামের মৃত মো: আব্দুল খালেকের ছেলে আব্দুর রহমান (৫৫) ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের মো: আনসার আলীর ছেলে ইকবাল হোসেন (৩২)। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ যাত্রী নিহতর বিষয়ে রসরাইল খাটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, শনিবার (০৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ থেকে ১টি ট্রাক সরাইলের বিশ্বরোড যাওয়ার সময় বেড়তলা এলাকার ১টি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মো: আব্দুর রহমানের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আহত ২ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো: ইকবাল নামে আরো ১ জনের মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করা গেলেও চালককে আটক করা যায়নি সে পালিয়েছে। নিহত ২ জনের মরদেহ ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

