ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারানো পিকআপের ধাক্কায় কিরণ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ এপ্রিল) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কিরণ নরসিংদীর বেলাবো উপজেলার মো: জলিল মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কার বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সালাউদ্দিন মোল্লা বলেন, সুহিলপুর এলাকায় সড়কের পাশে কুমিল্লা অভিমুখী ১টি ট্রাক দাঁড়িয়ে ছিল।
এ সময় ১টি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয় এবং ২ জন গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, নিহত কিরণের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

