ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে মো: হৃদয় আহমেদ (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার স্টেডিয়াম ভবনের ছাদ থেকে বল আনতে গিয়ে তার মৃত্যু হয়। নিহত হৃদয় আহমেদ উপজেলার প্রবাসী হেলাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর মাঠে বন্ধুবান্ধবের সঙ্গে ফুটবল খেলতে যায় হৃদয়। পরে খেলার এক পর্যায়ে ফুটবল টি স্টেডিয়ামের নির্মিত ভবনের ছাদে আটকে গেলে হৃদয় সেই ফুটবলটি আনতে যায়। এ সময় ভবনের উপর দিয়ে যাওয়ার সময় ভবনের একটি তারের সাথে হৃদয় বিদ্যুতায়িত হয়। এতে তার হাতের একটি অংশ পুড়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কমীরা হৃদয়কে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম জানান, ঘটনাটি হৃদয়বিদারক। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

