রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় মো: শাহারিয়ার নাফিজ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে মো: মাহফুজ (১৭) নামে আরেক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (০৬ মার্চ) সকাল ৯টার দিকে দুর্গাপুর উপজেলার আনুলিয়া স্কুল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পরীক্ষার্থী শাহারিয়ার নাফিজ উপজেলার পালশা গ্রামের মো: আব্দুল ওহায়েদের ছেলে। আহত মাহফুজ একই এলাকার মো: নান্টুর ছেলে। তারা দুজনেই পালসা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজ ও তার বন্ধু মাহফুজ ২ জনই ১টি মোটরসাইকেল করে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে আনুলিয়া স্কুল মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ১টি ট্রাকের সামনে পড়ে যায় তারা। এ সময় শাহারিয়ার নাফিজ তার দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে।

একপর্যায়ে রাস্তার পাশে থাকা ইটের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে ট্রাকের চাকার নিচে চলে যায় নাফিজ। আর মাহফুজ ছিটকে পড়ে রাস্তার পাশে। এতে ঘটনাস্থলেই নাফিজের মৃত্যু। মাহফুজও গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত মাহফুজকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খায়রুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ১ জন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে আছে, এ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

