র্যাগিংয়ের অপরাধে চুয়েটের ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

চুয়েটে (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের অপরাধে ১১ জন শিক্ষার্থীকে সকল একাডেমিক কার্যক্রম থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা চুয়েট বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।
বুধবার (১১ ডিসেম্বর) চুয়েট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো: মাহবুবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর রাত ১০টা নাগাদ ২৩ ব্যাচের বেশ কয়েকজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে র্যাগিংয়ের (হেনস্তা) অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা জানানো হয়, বহিষ্কৃত ১১ জন শিক্ষার্থী এই ৬ মাস বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। তবে তারা চাইলে আগামী ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যানের কাছে আপিল করতে পারবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় জামায়াত নেতা বহিষ্কার

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য

‘কাফনের কাপড় রেডি রাখিস’, ওসিকে হত্যার হুমকি

৫ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, বন্ধ কনটেইনার খালাস

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি ভেবে লুটপাট করেছেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে আ.লীগের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ আহত ৬

সন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা, ইতালি প্রবাসীর যাবজ্জীবন

