সিরাজগঞ্জে ফেনসিডিলসহ তিন মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে ৪শ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ কবরস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ গ্রামের মো: অহিদুল ইসলামের ছেলে মো: সুমন সরকার (৩৭), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চালা গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে মো: শাহীন আলম (৪১) ও বগুড়ার মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো: শহিদুল ইসলাম সোহাগ (৩৯)।
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ তিন মাদক কারাবারি আটকে বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রহমতগঞ্জ কবরস্থান এলাকায় ২টি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এসময় ৪০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এসময় মাদক কাজে ব্যহৃত দুই প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

