হবিগঞ্জের বানিয়াচংয়ে ত্রিপল মার্ডারের মূলহোতা আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ত্রিপল মার্ডারের মূল হোতা বদলরুল আলম বদিকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো: বদলরুল আলম উপজেলার আগুয়া গ্রামের মৃত হাজী হিরা মিয়ার ছেলে। শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৫টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
হবিগঞ্জের বানিয়াচংয়ে ত্রিপল মার্ডারের মূলহোতা আটকের বিষয়ে পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে উপজেলার আগুয়া বাজারে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ মিয়া ও আব্দুল কাদির নিহত হন।
আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে লিলু মিয়া নামের আরও একজনের মৃত্যু হয়। এর পরপরই এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ বিভিন্ন বিভিন্ন জেলায় অভিযান চালায়।
তিনি আরও জানান, শুক্রবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের পুকুরপাড় এলাকা থেকে ঘটানার মূলহোতা বদরুল আলম বদিকে আটক করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (৯মে) সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

