২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৪ কেজি গাঁজাসহ মো: এরশাদ মিয়া (৩৬) ও নূরুল হক ওরফে নূরু মিয়া (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৮ জুলাই) ভোরে কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, এরশাদ মিয়া কসবা উপজেলার শিমরাইল সাতপাড়া এলাকার হাছন মিয়ার ছেলে ও একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে নূরুল হক।
কসবা থানার অভফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কসবা পৌর শহরের দক্ষিন কসবা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি বস্তা তল্লাশী করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

