৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রি আটক

মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশি এক কাঠমিস্ত্রিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত কাঠমিস্ত্রির নাম ইয়াসিন (৪৫)। তিনি জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন কুট্টির ছেলে।
জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশুটি বাড়ির পাশের একটি দোকানে কেক কেনার জন্য যায়। ওই সময় ওই দোকানে বসে ছিলো ইয়াসিন। কেক কিনে বাড়ি ফেরার পথে মুখ চেয়ে ধরে নির্জন জায়গায় নিয়ে শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করে ইয়াসিন। এসময় শিশুটি করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইয়াসিন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে, ঘটনাটি জানা জানি হলে উত্তেজনা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে স্থানীয় রাস্তায় বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় বিক্ষুদ্ধ জনতা একজোট হয়ে অভিযুক্ত ইয়াসিনের বাড়ি-ঘরে হামলার চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় গজারিয়া থানা পুলিশ। পরে রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে গতকাল রাতেই তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

