ইলিশের দাম নাগালে রাখতে অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। এরই মধ্যে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে কারওয়ান বাজারের পাইকারি মাছের আড়তে এ অভিযান শেষে তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুল জব্বার মণ্ডল।
তিনি জানান, ইলিশের দাম বর্তমানে নাগালের বাইরে, যা দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে। তাই বাজার নিয়ন্ত্রণে রখতে রাজধানী ছাড়াও আরো বেশ কয়েকটি বাজারে একযোগে অভিযান চালানো হচ্ছে। এতে কারওয়ান বাজারের ৫ জন ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজারে ইলিশের দর নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা। তিনি আরো জানান, ইলিশ ব্যবসায়ীদের যৌক্তিক লাভ করতে হবে। অবশ্যই মাছ ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ রাখতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

বগুড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে বন্ধ পাম্প থেকে ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

