ঈশ্বরদীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ ২ মাদক কারাবারী আটক

ঈশ্বরদীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ ২ মাদক কারাবারীকে আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর অভিযানে ৩৯৫ পিচ ইয়াবা ও ৪৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারাবারী আটক হয়েছে। গত বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত নিরাপত্তা চেকপোস্টের সামনে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মাদক কারাবারীরা হলো সাতক্ষিরার কলারোয়া থানার ফয়জুল্লাপুর গ্রামের মৃত মো: মজিবর রহমানের পুত্র আলমগীর হোসেন মালি (৪৪) এবং যশোরের বেনাপোল থানার বড় আঁচড়া গ্রামের মো: ইদ্রিস শেখের কণ্যা রূপা খাতুন (২২)।
ঈশ্বরদীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ ২ মাদক কারাবারী আটকের বিষয়ে র্যাবের প্রেস উইং জানিয়েছেন, কোম্পানি কমান্ডার মেজর মো: এহতেশামুল হক খান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে র্যাব-১২ ও সিপিসি-২ পাবনা কোম্পানির ১টি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল ছাড়াও দু’টি মোবাইল, চারটি সিম কার্ড এবং মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ২ জন মাদক কারাবারীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারাবারীরা দীর্ঘদিন যাবৎ আইনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিল বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। আটককৃত মাদক কারাবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

