কুড়িগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী শ্রী সত্য চন্দ্র শীলকে (৫৫) আটক করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) ভোরে নিজ বাড়িতে ঘুমের মধ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান স্বামী সত্য চন্দ্র।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। আটককৃত সত্য চন্দ্র শীল (৫৫) নাগেশ্বরী পৌর এলাকার হেলিপোর্ট এলাকার বাসিন্দা। নিহত লতা রাণী শীল (৩৮) কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মহাদেবপাট এলাকার বাসিন্দা।
মাহফুজুল ইসলাম জানান, এই ঘটনার পর থেকেই নাগেশ্বরী থানা পুলিশ ঘাতক স্বামীকে আটকের চেষ্টা করে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানার ওসি রুপ কুমার সরকার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি মো: সরোয়ার পারভেজসহ একটি অভিযানিক দল জানতে পারে অভিযুক্ত আসামি সীমান্তবর্তী এলাকা লোহাকুচি সীমান্ত হয়ে ভারতে পালানোর চেষ্টা করছে। এ সময় ঘাতক স্বামী সত্য চন্দ্র শীলকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে রবিবার রাতে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামির কাছথে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের হাতলযুক্ত রক্তমাখা ধারালো কুঠার ও আসামির পরিহিত রক্তমাখা সোয়েটার ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

