কুমিল্লার চান্দিনায় তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বিশেষ সংবাদ

কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাই মো: আনিছ মিয়ার হাতে বড় ভাই মো: হানিফ মিয়া (৩৫) খুন হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে চান্দিনা উপজেলা সদরের আনিছ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত হানিফ মিয়া ওই এলাকার মো: আনু মিয়ার ছেলে। নিহতরা ৩ ভাই, তাদের মধ্যে হানিফ বড়। অভিযুক্ত হত্যাকারী আনিছ মিয়া নিহত হানিফ মিয়ার আপন ছোট ভাই।

স্থানীয় সূত্রে জনা গেছে, হানিফ ও আনিছ মিয়ার পৃথক দুটি গরুর খামার আছে। বাড়ির পাশের ১টি অন্যের খালি জায়গায় ২ ভাই দীর্ঘদিন যাবৎ গরুর গোবর ফেলে আসছে। বুধবার দুপুরে ওই জায়গায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে তাদের ২ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর একপর্যায়ে আনিছ মিয়া হানিফ মিয়াকে কাঠ দিয়ে পেটাতে থাকে। এ সময় তাকে কাঠের একটি চোখা টুকরো দিয়ে আঘাত করায় ওই কাঠের চোখা টুকরোটিতার বাম চোখের ভিতর দিয়ে মাথায় ঢুকে যায়। পরে হানিফ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হানিফ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে ধারালো জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও মস্তিস্কে আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

কুমিল্লার চান্দিনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের বিষয়ে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: গিয়াস উদ্দিন জানান, ঘটনার পর-পর আনিছ মিয়া পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...