অন্বেষণ ডেস্ক :

পুলিশের সঙ্গে চা খেতে এসে আটক ভুয়া সিনিয়র সহকারী সচিব

বিশেষ সংবাদ

পুলিশের সঙ্গে চা খেতে এসে আটক ভুয়া সিনিয়র সহকারী সচিব। রাজধানীর মিরপুরে সিনিয়র সহকারী সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে মো: রফিকুল হক মিঞা (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ নভেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসিন সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে মিরপুর ২ নাম্বার সেকশনের পুলিশের অতিরিক্ত উপ কমিশনারের (মিরপুর জোন) অফিসে থেকে মো: রফিকুল হককে আটক করা হয়। গ্রেফতার রফিক মিরপুর মধ্য পীরেরবাগ এলাকার মো: শামছুল হক মিঞার ছেলে।

তিনি জানান, মো: রফিকুল একজন প্রতারক। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কিন্তু নিজেকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পরিচয় দেন। তিনি ৩৫তম বিসিএস পাশ করে বর্তমানে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে উপপরিচালক পদে আছেন বলেও দাবি করেন।

এই পরিচয়ে তিনি ভিজিটিং কার্ডও ছাপান। থানায় কোনো প্রয়োজন হলে তার ভিজিটিং কার্ড দেখালে ‘কাজ হয়ে যাবে’ বলে সবাইকে বলেন। তার এমন কথা বিশ্বাস করেই গতকাল রাতে সেই ভিজিটিং কার্ড নিয়ে আনু মিয়া মিরপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার মো: মাসুক মিয়ার কাছে আসেন।

কার্ড দেখে রফিকুলের পরিচয় নিয়ে সন্দেহ হলে তাকে চা খাওয়ার দাওয়াত দেন অতিরিক্ত উপ কমিশনারের অফিসে ডাকা হয়। পুলিশের সঙ্গে চা খেতে আসার পর তার পরিচয়, কর্মস্থলসহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলা শুরু করেন।

পরে তার কথিত কর্মস্থলে যোগাযোগ করা হলে তারা জানান এই নামে কেউ নেই। এক পর্যায়ে রফিকুল মিথ্যা পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেন। রফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : : নওগাঁর পোরশায় সড়কে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্ন হলো শেরপুর কলেজ মসজিদ প্রাঙ্গণ

বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনার স্তূপ অবশেষে পরিষ্কার করা হয়েছে। গত ২৯ মার্চ গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের মাত্র...

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তাঁর...

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : : নওগাঁর পোরশায় সড়কে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চার...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্ন হলো শেরপুর কলেজ মসজিদ প্রাঙ্গণ

বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনার স্তূপ অবশেষে পরিষ্কার করা হয়েছে। গত ২৯ মার্চ...

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফসলি জমি থেকে মাটি কেটে...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের...

টাঙ্গাইলে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, চিকিৎসা নিচ্ছে আরও ২৩ রোগী

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন...

দেশে কোনো তেলের সংকট নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয়...