মুম্বাইয়ে হুক্কাবার থেকে বিগ বস বিজয়ী মুনওয়ার গ্রেপ্তার

মুম্বাইয়ে একটি হুক্কাবার থেকে ‘বিগ বস ১৭’-এর বিজয়ী মুনাওয়ার ফারুকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) হুক্কা পার্লার থেকে তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারে অবস্থিত হুক্কা পার্লার। এই পার্লারটি বেআইনিভাবে চলছিল, এমন খবর পেয়ে অভিযান চালায় মুম্বাই পুলিশ। সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে অভিযান শুরু করে চলে বুধবার ভোর ৫টা পর্যন্ত। এসময় মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে আটক করে মুম্বাই পুলিশ। অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ রুপি নগদ এবং ৯টি হুক্কার পট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ১৩ হাজার ৫০০ রুপি।
মুম্বাইয়ে হুক্কাবার থেকে বিগ বস বিজয়ী মুনওয়ারকে গ্রেপ্তারের বিষয়ে মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এএনআই-কে জানান, হুক্কবারে অভিযান চালানোর সময়ে মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে হুক্কা টানা অবস্থায় পেয়েছি। সেই মুহূর্তের একটি ভিডিও প্রমান ও রয়েছে।

তিনি আরও জানান, আমরা তাদের গ্রেপ্তারও করেছিলাম। কিন্তু পরে তাদের পরে ছেড়ে দিতে হয়েছে। কারণ যে ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল, তা জামিনযোগ্য। মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলেও হুক্কা পার্লারের মালিকের নামে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

