খেলনা পিস্তল নিয়ে ডাকাতির প্রস্তুতি, আটক ৩
ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (০৩ মে) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার শিবির রোড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মৃত আব্দুল মতিনের ছেলে মো: হৃদয় আহমদ বাহার (৩০), মৌলভীবাজার সদর উপজেলার মাঝেরহাটি ছৈয়ারপুর এলাকার মৃত শফিক মিয়ার ছেলে আল আমিন (৩৭) ও মাতারকাপন এলাকার বাসিন্দা মো: আছকর মিয়ার ছেলে মো: সাজু মিয়া (৩৫)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী মাহমুদ জানান, অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন যুবক শিবির রোড এলাকায় জড়ো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন যুবককে আটক করে তাদের কাছ থেকে ১টি খেলনা পিস্তল, মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট
শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন