অন্বেষণ ডেস্ক :

পিরোজপুরের নেছারাবাদে সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যায় বর্তমান ইউপি চেয়ারম্যানসহ আটক ৮

বিশেষ সংবাদ

পিরোজপুরের নেছারাবাদে সাবেক উইপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে পিটিয়ে হত্যার ঘটনায় বর্তমান উইপি চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৪জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৩১ জানুয়ারি) বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তরে উপ-পরিচালক মো: রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, তার সহযোগী জালিস মাহমুদ, সুষময় হালদার ও আমিনুল ইসলাম।

র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানিক টিম মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাটের মোল্লারহাট থানা এলাকা থেকে অভিযুক্ত এই চারজনকে আটক করে। হত্যাকাণ্ডের পর তারা গ্রেপ্তার এড়াতে বাগেরহাটে আত্মগোপনে ছিলেন।

এর আগে এ ঘটনায় আরও ৪জনকে আটক করেছে থানা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে আটক করা হলো।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও আটঘর কুড়িয়ানার সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার। সাবেক এই উইপি চেয়ারম্যানকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি করায় আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার। এছাড়াও নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই এই দুইজনের মধ্যে তীব্র বিরোধিতা চলছিল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠান শুরুর অল্প কিছুক্ষণ পর বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার তার সহযোগীদের নিয়ে অনুষ্ঠানস্থলে এসে হট্টগোল শুরু করেন এবং বেশকিছু চেয়ার ভাঙচুর করেন। একপর্যায়ে তার নেতৃত্বে সাবেক উইপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে দোকানের চুলার পোড়া লাকড়ি (কাঠ) দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় সাবেক চেয়ারম্যানকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পিরোজপুরের নেছারাবাদে সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যার ব্যাপারে নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন জানান, এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে শংকর সরকার ও বাবুল হালদার নামের দুইজনকে আটক করে পুলিশ। এ ছাড়াও পরে পুলিশি অভিযান চালিয়ে তাপস মজুমদার এবং স্বাধীন হালদার নামে আরও দুইজনকে আটক করা হয়। তিনি আরও জানান, পূর্বশত্রুতার জের ধরেই সাবেক এই ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামায় আরও ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কারের পর নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, জাতীয়...

বাল্যবিবাহ থেকে বাঁচতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

পিরোজপুর ইন্দুরকানী উপজেলাতে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির মধ্যেই পরিবারের বিয়ের সিদ্ধান্তের মুখে...

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল ব্যবসায়ীর

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে...

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কারের পর নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ...

বাল্যবিবাহ থেকে বাঁচতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

পিরোজপুর ইন্দুরকানী উপজেলাতে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার...

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল ব্যবসায়ীর

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।...

খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

খুলনা নগরীতে দায়িত্ব পালনের সময় নিজের ব্যবহৃত সার্ভিস রাইফেলের গুলিতে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল)...

আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করা...

বুধবারের মধ্যে সমঝোতা না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী...