বগুড়ায়

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁ থেকে গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়ায় পুলিশ হেফাজতে শজিমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার মহাদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ওই আসামি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে জয়পুরহাটের তিলকপুর বাজারের এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর নগদ টাকাসহ ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালিয়ে যাচ্ছিলেন তিনি ছিনতাইকারী। এ সময় আদমদীঘি উপজেলার আমইল গ্রামের সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে মো: শাহাদত হোসেন কলম (৩৪), রাজু পালোয়ান (৩০) ও বাঁধন (২৬) নামের তিনজনকে জনতা আটক করে। এসময় তাদের গণপিটুনি দেওয়া হয়। পরে আহত অবস্থয় এই তিনজনকে উদ্ধা করে পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরীপাড়ার বাসিন্দা। এ ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, পুলিশ হেফাজতে শজিমেক হাসপাতালে ছিনতাই মামলার দু’জন আসামির চিকিৎসাধীন ছিল। তাদের পাহাড়ার দায়িত্বে ছিলেন পুলিশ লাইন্সের একজন এসআই ও দু’জন কনস্টেবল। গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাতকড়া পরা অবস্থায় শাহাদত হোসেন কলম নামের একজন ছিনতাই মামলার আসামি শৌচাগারে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যায়। পরে তাকে নওগাঁর নিয়ামতপুরের মহদেবপুর থেকে আবারও গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নেইনি: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, আন্দোলনের সময় জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে...

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সুকৌশলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ তুলে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন...

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

অন্বেষণ ডেস্ক : সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট বিভাগেই প্রবল...

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নেইনি: সংসদে প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, আন্দোলনের সময়...

চিত্রনাট্যকার সুজনের বিরুদ্ধে বিয়ের নামে অর্থ ও ৫ ভরি সোনা লুটের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে সুকৌশলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ তুলে বগুড়ার...

বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা

অন্বেষণ ডেস্ক : সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার সকাল ১১টা...

কোরআনের আইন প্রতিষ্ঠা করে মানুষকে মুক্তি দিতে হবে: জামায়াত নেতা মুজিবুর রহমান

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদে মানুষের তৈরি প্রচলিত আইনের পরিবর্তে কোরআনের আইন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন জামায়াতে...

১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারি, নায়েব রঞ্জুর অপসারণ দাবি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো....

সংসদ অধিবেশনে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী...