বগুড়ার নন্দীগ্রামে নারী ভিক্ষুককে ধর্ষণ চেষ্টায় মুরগি বিক্রেতা আটক

বিশেষ সংবাদ

বগুড়ার নন্দীগ্রামে নারী ভিক্ষুককে (২৮) ধর্ষণে ব্যর্থ হয়ে মারধরের অভিযোগে মো: আনিছুর রহমান (৩৫) নামের এক মুরগি বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আনিছুর নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বিশা গ্রামের মৃত মো: আব্দুল গফুরের ছেলে। মঙ্গলবার (০২ এপ্রিল) ওই মুরগি বিক্রেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, তার বিরুদ্ধে ধর্ষণ ও মারপিটের অভিযোগ এনে থানায় মামলা করেন ওই নারী ভিক্ষুক। গত বুধবার (২৭ মার্চ) কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয় মাঠের পাশে ধর্ষণ চেষ্টা এবং কুন্দারহাট বাজারে এক চায়ের দোকানের সামনে ওই নারী ভিক্ষুককে মারধরের ঘটনা ঘটে।

- Advertisement -

মামলা সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী ২ বছর আগে মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর ২ কন্যা সন্তানের মুখে খাবার তুলে দিতে মানুষের কাছে হাত পেতে সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করছেন ওই নারী। ঘটনার দিন সকাল ১০টার সময় কুন্দারহাট বাজারে সাহায্য চাওয়ার সময় শিশু কন্যাকে নিয়ে কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয় মাঠে যাওয়া মাত্র ওই নারীকে পেছন থেকে জাপটে ধরে মুরগি বিক্রেতা আনিছুর রহমান।

ধর্ষণ চেষ্টাকালে ধস্তাধস্তির সময় লম্পটকে ধাক্কা দিয়েও রক্ষা পায় ওই বিধবা নারী। এদিন দুপুর ১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজারে মানিক হোসেনের চায়ের দোকানের সামনে সেখানকার লোকজনদের কাছে সাহায্য চাওয়ার সময় ওই ভিক্ষুককে মুরগি বিক্রেতা আনিছুর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ওই নারী ভিক্ষুককে প্রকাশ্যে মাটিতে ফেলে মারধর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

- Advertisement -

বগুড়ার নন্দীগ্রামে নারী ভিক্ষুক ধর্ষণ চেষ্টায় এক মুরগি বিক্রেতাকে আটকের বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজমীর হোসাইন আজম বলেন, ভূক্তভোগী ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করলে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মজিবর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে আটক করেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...