শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র উদ্ধারসহ ৪ আরসা সদস্য আটক

বিশেষ সংবাদ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার উদ্দেশ্যে মজুত করে রাখা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জামতলি রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-ই/৫ এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: আমির জাফর।

আটক আরসা সদস্যরা হলো, মোহাম্মেদ আমিন (২৩), মো: সৈয়দুর রহমান (২৫), মো: আবুল কাশেম (৩৩) ও পেটান শরীফ (৪৩) ।

জানা গেছে, এ সময় তাদের কাছ থেকে ৫টি ওয়ান শুটারগান, ১টি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩টি হাতে তৈরি গ্রেনেড, ৩টি বড় পটকা, ১টি ওয়াকিটকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি এবং ২টি লোহার শিকল উদ্ধার করা হয়।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র উদ্ধারসহ ৪ আরসা সদস্যকে আটকের বিসয়ে এপিবিএন অধিনায়ক জানান, গোপন খবর ছিল আরসা সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডসহ ক্যাম্প-১৫তে অবস্থান করছে। এপিবিএন-এর ১টি দল বৃহস্পতিবার রাতে ক্যাম্প এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ৪ জন আরসা সন্ত্রাসীকে ধরা গেলেও বাকি ১০-১২ জন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক আরসা সদস্যদের তথ্যানুসারে ১টি ব্যাগ তল্লাশি করে তার ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্য ও আটক সন্ত্রাসীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিলো। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...