সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

গাজীপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে এক যুবতী ধর্ষণের শিকার, আটক ৩

বিশেষ সংবাদ

গাজীপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে এক যুবতী ধর্ষণের শিকার। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গাজীপুরের বাসন এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ১ যুবতী। এ ঘটনায় শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ওই তরুণীর মা বাদী হয়ে বাসন থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে বাসন এলাকায় অভিযান চালিয়ে বান্ধবী জুঁই আক্তারসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার মো: আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল (২০) ও অপর জন মহানগরীর ভোগড়া বাসন এলাকার মো: রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২৫)।

গাজীপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে এক যুবতী ধর্ষণের শিকার, এ বিষয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু সিদ্দিক বলেন, ওই তরুণী বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে গাজীপুরের বাসন এলাকায় বান্ধবীর ভাড়া বাসায় বেড়াতে যায়। পরে কৌশলে বান্ধবী জুঁই ওই তরুণীকে স্থানীয় শাকিলের ভাড়া বাসাতে নিয়ে যায় এবং ১টি কক্ষে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর ওই কক্ষে আগে থেকেই ভিতরে থাকা শাকিল
ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও কক্ষে ঢুকে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনাটি কাউকে বললে তাকে হত্যা করার হুমকি দিয়ে ছেড়ে দেয়। কিন্তু তরুণী ঘটনাটি তার মাকে খুলে বলে। পরবর্তীতে তরুণীর মা শুক্রবার রাতে ধর্ষণকারীদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা করেন।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিদের আটক করা হয় এবং দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফরে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা ও...

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।তিনি বলেন, পরিবেশ...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এ...

দুইদিনের সফরে ইসরায়েল যাচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সরকারি সফরে ইসরায়েল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে,...

আইন লঙ্ঘন করে গড়ে ওঠা রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা: দীপেন দেওয়ান

আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠা রিসোর্টগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম...

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে...

কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা বরদাশত নয়: আইজিপি

দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক...

বগুড়ায় মসলায় কাপড়ের রং মেশানোয় ৩ লাখ টাকা জরিমানা ও একজনের জেল

বগুড়ার শাহজাহানপুরে মসলায় ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর দায়ে আরএসি...

ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন...