নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে পর্নোগ্রাফি বিক্রি, আটক ৭ ব্যবসায়ী

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে পর্ণগ্রাফি সরবরাহ ও বিক্রয়ের অভিযোগে ৭ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (১১ মে) সন্ধ্যা ৬ টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার বটতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার (১২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব।
আটককৃতরা হলো, উপজেলার বদলপুর গ্রামের বিরেন চন্দ্র মন্ডলের ছেলে শ্রী কৃষ্ণ বাবু (২৮), একই গ্রামের মো: জিল্লুর রহমানের ছেলে ছেলে মো: মোকছেদুল মমিন (২৫), বন্দীনাথের ছেলে মনষা (২৮), মধইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো: করিম (২৩), গুটিন গ্রামের মো: আব্দুল গাফফারের ছেলে মো: আল আমিন (২১), একই গ্রামের জয়রাম উরাওয়ের ছেলে অনুকুল (২৮), মানাষী গ্রামের মো: সাইদুল ইসলামের ছেলে মো: ফরিদুল ইসলাম (২২)।
র্যাব সূত্রে জানা গেছে, তারা উপজেলার বটতলী বাজার এলাকায় তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করতো।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করে তদন্তে এর সত্যতা পাওয়ায় তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে পর্নো ব্যবসায়ীদেরকে আটক করা হয়।
নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে পর্নোগ্রাফি সরবরাহ চক্রের ৭ ব্যবসায়ীকে আটকের বিষয়ে পত্নীতলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জানান, আটককৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র্যাব

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

