বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজি, সাবেক ইউপি সদস্যসহ আটক ৩

বগুড়ার শাজাহানপুরে বিভিন্ন হাট বাজারের খাজনার নামে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজির ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ তিন জনকে আটক করেছে র্যাব-১২ বগুড়া।
আটককৃতরা হলেন, উপজেলার কামারপাড়া গ্রামের মৃত মো: আব্দুস সাত্তারের ছেলে মো: মিন হামিদ (৪৫), রহিমাবাদ দক্ষিণপাড়া গ্রামের মৃত মো: আলতাব আলী প্রামানিকের ছেলে মো: রেজাউল করিম (৪৬) ও সাবেক ইউপি সদস্য বামুনিয়া খিয়ারপাড়া গ্রামের মো: আজাহার আলীর ছেলে মো: মাসুদ রানা (৩৮)। মামলা দায়ের শেষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা যায়, শাজাহানপু উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা খোদাবন্ধবালা গ্রামের মো: আবু তালেব নামে এক ব্যবসায়ী জমি থেকে সরাসরি কৃষকের কাছ থেকে আলু কিনে ট্রাক বোঝাই করে বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
পথের মধ্যে আড়িয়া বাজার স্ট্যান্ডে ওই ট্রাকটি আটকে ইজারাদারের লোকজন আড়িয়া হাট বাজারের খাজনা দাবি করেন। একপর্যায়ে ওই ব্যবসায়ী র্যাব-১২ বগুড়া অফিসে জানালে সেদিন রাত ৯টার দিকে র্যাব সদস্যরা এসে ৩ জনকে গ্রেফতার করেন।
বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাক আটকে চাঁদাবাজির বিষয়ে শাজাহাপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

