ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যা মামলার আসামি স্বামী ও স্ত্রীকে আটক করেছে র্যাব। শনিবার (২৩ মার্চ) বিকালে সিলেট জেলার জৈন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মো: খলিল মিয়া (৩৬) আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকার বাসিন্দা ও খলিল মিয়ার স্ত্রী মোছা: আকলিমা বেগম (২৮)।
রবিবার (২৪ মার্চ) দুপুরে র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে আটকের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকায় জমি নিয়ে পূূর্ব বিরোধের জের ধরে মো: সোহেল রানার বাবার সঙ্গে খলিল মিয়াসহ তার লোকজনের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে খলিলসহ তার লোকজনেরা সোহেল রানার বাবাকে বেধরক মারপিট শুরু করে।
পরে বাবার চিৎকার শুনে সোহেল রানা এগিয়ে গেলে তারা সোহেলকেও এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে চলে যায়। স্থানীয় লোকজন আহত সোহেলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন। পরে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সোহেলের বাবা আশুগঞ্জ থানায় বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার বিকেল ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর থেকে হত্যা মামলার প্রধান আসামি খলিল মিয়া এবং তার স্ত্রী আকলিমা বেগমকে আটক করা হয়। আটককৃতদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

জিডি করতে থানায় গিয়ে মদসহ আটক, যুবকের কারাদণ্ড

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী 'কুত্তা শ্রাবণ' বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

