মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৮ কেজি গাঁজাসহ যুবক আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২৮ কেজি গাঁজাসহ মো: রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করছে র্যাব-১১। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো: রাজু ইসলাম কুমিল্লার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো: সেলিম রেজার ছেলে।
এ ঘটনায় বুধবার (১৫ জানুয়ারি) সকালে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এদিন বিকালে তাকে মুন্সীগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

জানা গেছে, র্যাব-১১ নারায়ণগঞ্জ পুলিশ পরিদর্শক বিপ্লব ভৌমিক তার সঙ্গীও ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল দেওয়ার সময় আনারপুরা এলাকায় একটি টয়োটা কেবিন পিকআপ থামিয়ে তল্লাশি চালায়। এসময় পিকআপ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ রাজুকে আটক এবং গাঁজা পাচারে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৮ কেজি গাঁজাসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজম জানিয়েছেন, আটককৃত রাজুর বিরুদ্ধে গজারিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যাব। বুধবার দুপুরে আসামি রাজুকে আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

কুমিল্লায় জাল টাকাসহ আটক কলেজ শিক্ষার্থী

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

