সিরাজগঞ্জে ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

সিরাজগঞ্জে ছিনতাই চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। শনিবার (০২ মার্চ) দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর এবং শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার মো: সোহেল সেখের ছেলে ইমরান শেখ, ধীতপুর আলাল গ্রামের মৃত মো: মতিউর রহমানের ছেলে কামরুল হাসান, সয়াধানগড়ার মৃত মো: আব্দুল মজিদের ছেলে ইনসান শেখ, মৃত মো: আবুল হোসেনের ছেলে মুন্না শেখ এবং দিয়ারধানগড়ার মৃত মো: জয়নালের স্ত্রী মুক্তি বেগম।
রবিবার (০৩ মার্চ) দুপুরে র্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব-১২ এর অধিনায়ক মো: মারুফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
সিরাজগঞ্জে ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের বিষয়ে তিনি জানান, গ্রেফতারকৃত ছিনতাই চক্রের সদস্যরা ভাড়ায় চালিত বিভিন্ন অটোরিক্সা এবং সিএনজিকে টার্গেট করে বিভিন্ন স্থানে যাওয়ার নাম করে চালককে জিম্মি করে টাকা আদায় করত। এছাড়াও যানবাহন ক্রয়-বিক্রয়ের নামে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো।
তিনি আরও জানিয়েছেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতন করত এবং বিকাশের মাধ্যমে টাকা পয়সা লুট করতো। এ ঘটনায় গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলজাহতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

