সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ যুবক-যুবতী গ্রেপ্তার

সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ যুবক-যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রবিবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর সংলগ্ন হোটেল তিতাসে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৯ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী।
সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ যুবক-যুবতীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ।
গ্রেপ্তারকৃতরা হলো, সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর নোয়াগাঁও (পূর্বপাড়া) এলাকার মো: রাসেল আহমদ (১৯), ফেঞ্চুগঞ্জের কটালপুর উত্তরপাড়া এলাকার মো: জাকারিয়া (২১), বিয়ানীবাজার মোহাম্মদপুরের রুহুল আমিন (২৮), এয়ারপোর্ট থানার ছালিয়া এলাকার সুলেমান (২৯), কানাইঘাটের পূর্ব দর্পনগরের মো: আব্দুল হামিদ (২২), জামালপুর জেলার সরিষাবাড়ী বাসুরিয়া এলাকার মো: নাসির উদ্দিন (২৭), একই জেলার সদর থানার গুরাদাব বাজারের মো: ইউনুস আলীর মেয়ে মীনা বেগম (৩৫), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ভাংগাবাড়ির রিমি আক্তার (৩০) ও ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন কলাপাড়া দাফুনিয়ার লিজা আক্তার (৩০)।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

