রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-কর্মকর্তার কর্মবিরতি, সিন্ডিকেট সভা ডাকলেন উপাচার্য

বিশেষ সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-কর্মকর্তারা কর্মবিরতি পালন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ পরিস্থিতিতে উপাচার্য জরুরি সিন্ডিকেট সভা ডাকেন।

এদিকে শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে অনড় অবস্থান নিয়েছে। অন্যদিকে শিক্ষক-কর্মকর্তারা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়ে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন

- Advertisement -

অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন অভিযোগ করেন, “একদল সন্ত্রাসী কায়দায় বারবার শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করছে। এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করবো। প্রাতিষ্ঠানিক সুবিধা কোনো অযৌক্তিক দাবি নয়। দেশের সবাই এটা ভোগ করছে, আমরা কেন বঞ্চিত থাকবো।

শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতির কারণে প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় রাকসু নির্বাচনের প্রচারণাও ম্লান হয়ে পড়েছে। অপর দিকে শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে অনড়; তাদের বক্তব্য, কোটা পুনর্বহাল করা যাবে না।

- Advertisement -

উল্লেখ্য, শিক্ষক-কর্মকর্তারা গত ১৭ সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদানের শর্তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। ১৮ সেপ্টেম্বর আংশিক শর্ত সাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়ার পরই ছাত্রশিবির, ছাত্রদল, সমন্বয়ক ও সমমনা সংগঠন রাতেই উপাচার্যের বাসভবন ঘেরাও করে। একই রাতে সংস্কৃত বিভাগের ছাত্র আশাদুল ইসলাম কাফনের কাপড়ে আমরণ অনশনে বসেন; সাথে যোগ দেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ অনেকে।

ঘটনার পর উপ-উপাচার্য ও অন্যান্য কর্মকর্তারা চলাচলে বাধার মুখে পড়েন, আন্দোলনকারীরা উপ-উপাচার্যকে গাড়ি থেকে নামিয়ে বাধা দিলে তিনি হেঁটে বাসভবনে যেতে চাইলেও গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে উপ-উপাচার্য, প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ কিছু শিক্ষক-কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতিও হয়; পরে তিনজনকে প্রশাসন ভবনের একটি কক্ষে অভ্যন্তরীণভাবে অবরুদ্ধ করা হয়।

- Advertisement -

কর্তৃপক্ষের চেষ্টা সত্ত্বেও অনশন ভাঙানো সম্ভব হয়নি। পরের দিন তিনজন অসুস্থ হয়ে মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। রাত দেড়টার দিকে উপাচার্য প্রাতিষ্ঠানিক সুবিধার সিদ্ধান্ত স্থগিত করে জরুরি সিন্ডিকেট ডেকে পরিস্থিতি আপাতত স্বল্প সময়ের জন্য শান্ত হয়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...