গরুর মাংস রান্না নিয়ে বিতর্কের মুখে সুদীপা চ্যাটার্জী

বিশেষ সংবাদ

গরুর মাংস রান্না করায় বিতর্কে জড়ালেন কলকাতার জনপ্রিয় সঞ্চালক সুদীপা চ্যাটার্জী। ফলে তার বিরুদ্ধে উঠেছে বয়কটের ডাক। ওপার বাংলার বিনোদন-জগতের জনপ্রিয় নাম সুদীপা। তিনি রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘জি বাংলা রান্নাঘর’র সঞ্চালনা করে খ্যাতি পেয়েছেন। বাংলাদেশেও আছে তার বেশ জনপ্রিয়তা।

বাংলাদেশের একটি রান্নার অনুষ্ঠানে এসে গরুর মাংস রান্না শিখে বিপাকে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চ্যাটার্জী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি। এমনকি মৃত্যুর হুমকিও পাচ্ছেন। এমন পরিস্থিতিতে গোমাংস রান্না নিয়ে ক্ষমাও চেয়েছেন সুদীপা। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের অভিনেত্রী তারিন। এ কারণে এই বিতর্কে তার নামও উঠে এসেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তারিন জাহান

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে তারিন বলেন, কোন পর্বে, কী পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকেই ঠিক করা থাকে। ঈদের সময়ে দর্শকদের কথা মাথায় রেখে গরুর মাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছিল। সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্নাটি দেখিয়েছিলাম। আমি কি ওই অনুষ্ঠানে সুদীপাদি’কে গরুর মাংস খেতে বলেছি, বা গরুর মাংস খাওয়াব বলেছি এমন নয়। আমরা খাওয়া তো দূরের কথা আমরা ছুঁয়েও দেখিনি। ওই অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখে নিতে পারেন।

এ বিষয়ে সুদীপা বলেন, আমাকে টার্গেট করা হচ্ছে বার-বার। যারা এটা নিয়ে ট্রল করছেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভিডিওটা দেখেননি, আমি নিশ্চিত। আমি গরুর মাংস খাওয়া তো দূরের কথা, রান্নাও করিনি। এমনকি ছুঁয়েও দেখিনি আমি। আর অভিনেত্রী তারিন জাহান নিজেই রান্নাটা করেছেন। ভিডিওগুলো এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কেউ চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। কোথাও দেখতে পাবেন না যে আমি গরুর মাংস স্পর্শ করেছি।

- Advertisement -

অভিনেত্রী তারিন জানান, অনুষ্ঠানটি ছিল মূলত দর্শকের জন্য। দুই দেশের মানুষ, খাবার আর রন্ধনপ্রণালী দেখানোর জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। তাই তাতে চিড় না ধরানোর আহ্বান জানান তিনি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...