বিয়ের প্রথম সপ্তাহেই অন্তঃসত্ত্বা, যা জানালেন সোনাক্ষী

বিশেষ সংবাদ

বিয়ের প্রথম সপ্তাহেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন সোনাক্ষী। দীর্ঘ ৭ বছর প্রেম করার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। মুসলিম ছেলেকে বিয়ে করায় কম কটাক্ষ শুনতে হয়নি সোনাক্ষীকে। যদিও নিন্দুকদের পাত্তা দেননি তারা।

তবে বিয়ের প্রথম সপ্তাহ যেতে না যেতেই নবদম্পতিকে নিয়ে শুরু নতুন গুঞ্জন। গুঞ্জন ওঠেছে সোনাক্ষী সিনহা অন্তঃসত্ত্বা। প্রেগন্যান্ট হওয়ার কারণেই নাকি বিয়েটা দ্রুত সেরে ফেলেছেন এ অভিনেত্রী। আসন্ন চলচ্চিত্র ‘কাকুদা’ সিনেমার প্রচারে বর্তমানে ব্যস্ত রয়েছেন সোনাক্ষী।

- Advertisement -

আর সিনেমার প্রচারণার মাধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুললেন এ নায়িকা। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে সোনাক্ষী জানান, ‘একমাত্র পরিবর্তন হলো আমি এখন হাসপাতালে যেতে পারি না, এর কারণ আমি হাসপাতাল থেকে বের হলেই লোকেরা মনে করে আমি গর্ভবতী’।

দাম্পত্য জীবনের প্রসঙ্গে তিনি জানান, ‘এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিলো না আমার। তবে মজার বিষয় হলো আমার অনুভূতিটা সেই আগের মতোই আছে। আমি খুশি যে বিয়ের আগে আমার জীবন যেমন ছিলো, এখনো একইরকম রয়েছে। আর কাজে ফিরতে পেরে আমি অনেক খুশি’।

- Advertisement -

শুক্রবার (২৮ জুন) বিকেলে হাসপাতালে যান সোনাক্ষী-জাহির। পিতা শক্রঘ্ন সিনহা হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যান দু’জন। নবদম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি সাংবাদিকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। অভিনেত্রী সোনাক্ষী অন্তঃসত্ত্বা, এমনটাই গুঞ্জন উঠতে থাকে। অবশেষে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন সোনাক্ষী সিনহা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...