বগুড়ায় তারেক রহমানের বিজয়ের লক্ষ্যে ব্যস্ত ছাত্রদল

বিশেষ সংবাদ

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে বগুড়া জেলা ছাত্রদল।

নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিদিনই লিফলেট ও প্রচারপত্র হাতে প্রচারণা মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ছুটছেন বগুড়া জেলার আনাচে-কানাচে। শহরের অলিগলি থেকে শুরু করে অজপাড়া গ্রামের তৃণমূল মানুষের দ্বারে দ্বারে। উপস্থাপন করছেন বিএনপির স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং তুলে ধরছেন ৩১ দফা আধুনিক বাংলাদেশের মুক্তির সনদ।

- Advertisement -

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) জুলাই যোদ্ধা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়ায় নির্বাচনী প্রচারণা শুরু করে জেলা ছাত্রদল।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশের নেতৃত্বে জেলা ছাত্রদলের আওতাধীন প্রতিটি ইউনিটে নির্বাচনী প্রচারণার কর্মযজ্ঞ দৃশ্যমান। উপজেলা, পৌর, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে ছাত্রদলের লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক এবং প্রচারণা মিছিল চলমান

- Advertisement -

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, তরুণ ভোটারদের মাঝে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা তুলে ধরতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা বলেন, “দেশের তরুণ প্রজন্ম একটি নীতিনিষ্ঠ, দক্ষ ও আধুনিক নেতৃত্ব প্রত্যাশা করে। প্রিয় নেতা তারেক রহমান সেই নেতৃত্বের প্রতীক।”

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে বগুড়ার কৃতিসন্তান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। আগামী দিনগুলোতে আরও জোরদার কর্মসূচির ঘোষণা দিয়ে জেলা ছাত্রদলের নেতারা জানান, বগুড়া-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...