সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত হন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। এ সময় এমপিকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিকল্প একটি গাড়িতে করে বারইয়ারহাট এলাকার কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে এমপি নুরুল আমিন ও তার চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় এমপি নুরুল আমিন মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপি নুরুল আমিনকে ইম্পেরিয়াল হাসপাতাল-এ নেওয়া হচ্ছে। তিনি এমপির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

