দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বগুড়ায় যুবদল নেতা বহিষ্কার

দলীয় নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বগুড়া জেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। বহিষ্কৃত নেতা রেজাউল করিম লাবু বগুড়া জেলা যুবদলের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ অনুমোদন দিয়েছেন।

কেন্দ্রীয় যুবদল জানায়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সাংগঠনিক স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতা রেজাউল করিম লাবুর কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না।
একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে সাংগঠনিকভাবে যুক্ত না থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং আদর্শিক অবস্থান সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

