মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিশেষ সংবাদ

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু—ধর্মকে মানে, পালন করে। কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করার কোনো ধারণায় বিএনপি বিশ্বাস করে না। তিনি মনে করিয়ে দেন, মুক্তিযুদ্ধের মূল চেতনার জায়গা ছিল সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থান।

বিএনপি মহাসচিব বলেন, নানা অপচেষ্টা ব্যর্থ করে দেশকে এগিয়ে নিতে হবে বিএনপিকেই। তিনি জানান, নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির ঘোষণা দিয়েছেন তারেক রহমান—যা দলটিকে একটি আধুনিক রাজনৈতিক সংগঠন হিসেবে তুলে ধরে। তাঁর ভাষ্যে, বিএনপিকে নেগেটিভ রাজনৈতিক দল হিসেবে দেখানোর যে প্রবণতা তৈরি হয়েছে, সেটিও ভাঙতে হবে।

ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি এখনো প্রত্যাশিতভাবে গ্রামে পৌঁছেনি। তিনি বলেন, গ্রামে গেলে সেই প্রতিফলন দেখা যায় না। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের উপস্থিতি বাড়ানোরও তাগিদ দেন তিনি। তাঁর দাবি, ছাত্রদলের সক্রিয়তার ঘাটতির কারণেই সাম্প্রতিক নির্বাচনগুলোতে দল ভালো করতে পারেনি, এ জায়গায় আরও জোরালো ভূমিকা রাখা প্রয়োজন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা বেগম (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি)...

শেরপুরে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা...

নওগাঁয় সাবেক এমপি শামসউদ্দীন আহমেদের সহধর্মিণীর জানাজা সম্পন্ন

নওগাঁ সদর-৫ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব শামসউদ্দীন আহমেদের সহধর্মিণী জনাবা জাহানারা...

শেরপুর-ধুনটে বেকারত্ব দূর করতে আসিফ সিরাজ রব্বানীর বিশেষ উদ্যোগ

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার শিক্ষিত তরুণদের প্রযুক্তিনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ইওর গেটওয়ে টু গ্লোবাল...

ঝিনাইদহে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের...

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত...