নারায়ণগঞ্জে জাকির খানের নিরাপত্তা চেয়ে থানায় মায়ের জিডি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর মা আছিয়া বেগম গত ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ জিডি করেন। বিষয়টি বুধবার প্রকাশ্যে আসে।
জিডিতে উল্লেখ করা হয়, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অতীতে একাধিকবার প্রতিহিংসার শিকার হন জাকির খান। মিথ্যা মামলায় নাম জড়িয়ে তাঁকে দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে। বর্তমানে মামলাগুলো থেকে খালাস পাওয়ার পর তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল ক্ষতি করতে পারে, এমন আশঙ্কার কথা জিডিতে জানানো হয়। পাশাপাশি তাঁর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, ব্যবসায়ী শাব্বির আলম হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। এক সময় তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। পরে দেশে ফিরে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ ক্ষতি করতে পারে, এমন আশঙ্কা থেকে তার মা জিডি করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

