জল ছিলো স্বচ্ছ, বাস্তবতা ঘোলা ! মিনি জাফলংয়ে প্রাণ হারালো সাদাত

বিশেষ সংবাদ

ঈদের দিন, সকালবেলা। আনন্দে মেতে উঠেছিল বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের “মিনি জাফলং” নামক ভাইরাল নদীপাড়। দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষদের ভিড়ে ছিলো প্রাণচাঞ্চল্য। কিন্তু সে আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো ১৩ বছরের শিশু আবু সাদাত ইকবালের মৃত্যুর মধ্য দিয়ে।

সাদাত ইকবাল বগুড়ার ধুনট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে এবং পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং তার বাবা একই স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত।

- Advertisement -

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শেরপুরের বাঙালি নদীর জোড়গাছা ব্রিজসংলগ্ন অঞ্চলকে “মিনি জাফলং” বলে পরিচিতি দেওয়ার ট্রেন্ড। যেখানে স্বচ্ছ পানি, আর নীল আকাশের প্রতিবিম্বে মুগ্ধ হয়েছেন অনেকে। তবে এই জায়গার সৌন্দর্য সত্যি হলেও পর্যটন ব্যবস্থাপনার নূন্যতম অবকাঠামো নেই। নেই কোনো নিরাপত্তাকর্মী, নেই ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ।

সাদাত ইকবাল ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে ‘মিনি জাফলং’-এ গোসল করতে নামে। স্থানীয় শিশুরা তাকে নিয়ে যায়। সে সাঁতার জানতো না। নদীর একটি অংশ গভীর এবং স্রোতপ্রবণ হলেও সেখানে কোনও সতর্কতামূলক চিহ্ন ছিল না।

- Advertisement -

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, “খবর পেয়ে সকাল সাড়ে আটটায় আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করি। সেখানে গিয়ে জানতে পারি বাচ্চাটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।”

এ বিষয়ে কথা বললে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, “এটি কোনও আনুষ্ঠানিক পর্যটন কেন্দ্র ছিলো না, কিন্তু আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

বগুড়ার শেরপুরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ আতিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছিল স্থানীয় জনতা। তবে ওই যুবক থানা...

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের চার নেতা-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,...

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন,...

শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট

বগুড়ার শেরপুরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ আতিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছিল...

শেরপুরে পুলিশি অভিযানে সাবেক ছাত্রনেতাসহ গ্রেপ্তার ৪

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের চার নেতা-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান...

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের...

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৬...

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও...