শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রকৃতিপ্রেমীরা।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে ছানাটিকে অবমুক্ত করে জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন জীবন’।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল সকালে কালিয়াকৈর গ্রামে একটি অসুস্থ ছানা পেঁচা রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন এক কৃষক। উড়তে না পারা ছানাটিকে উদ্ধার করে তিনি পরিচর্যার জন্য ‘স্বাধীন জীবন’ সংগঠনের কাছে হস্তান্তর করেন। দীর্ঘ ১৫ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর ছানাটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং উড়তে শেখে। শনিবার সন্ধ্যায় যে স্থানে ছানাটি পাওয়া গিয়েছিল, ঠিক সেখানেই সেটিকে অবমুক্ত করা হয়।

স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক জানান, ছানাটিকে গাছের ডালের কাছে নিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথেই ওপরের ডাল থেকে ছুটে আসে মা পেঁচা। দীর্ঘ বিচ্ছেদের পর মা পেঁচাটি তার ছানাকে কাছে পেয়ে নিবিড় আদরে আগলে রাখে। কিছুক্ষণ পর মা ও ছানা ডানা মেলে গভীর জঙ্গলে হারিয়ে যায়।

- Advertisement -

স্থানীয় কৃষক তোফাজ্জল হোসেন ও আমজাদ হোসেন বলেন, “আমাদের এলাকায় প্রচুর গাছ থাকায় ঝড়-বৃষ্টিতে প্রায়ই পাখির ছানা মাটিতে পড়ে যায়। আমরা সেগুলো উদ্ধার করে স্বাধীন জীবনের কাছে পৌঁছে দিই। তাদের যত্ন ও সুশ্রূষায় পাখিগুলো সুস্থ হয়ে আকাশে ওড়ে, যা দেখে আমাদের খুব ভালো লাগে।” সীমাবাড়ি

বাজারের ব্যবসায়ী ও শিক্ষার্থীরা জানান, সংগঠনটির এমন কাজে অনুপ্রাণিত হয়ে গ্রামের শিশু-কিশোররাও এখন বন্যপ্রাণী রক্ষায় সচেতন হচ্ছে

- Advertisement -

আবদুর রাজ্জাক বলেন, “পেঁচা নিশাচর প্রাণী হওয়ায় মূলত সন্ধ্যার দিকেই আমরা ছানাটিকে অবমুক্ত করার সিদ্ধান্ত নিই। ছানাটিকে দেখে মা পাখির এভাবে ছুটে আসা ছিল এক অনন্য মমতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।”

তিনি আরও জানান, গত ১৫ বছর ধরে ছাত্র, কৃষক ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে যাচ্ছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই...