ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের কোনো পরামর্শ নেইনি: সংসদে প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদ

জাতীয় সংসদে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানিয়েছেন, আন্দোলনের সময় জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে তার কোনো ধরনের আলোচনা হয়নি, এমনকি তাদের কাছ থেকে কোনো পরামর্শও নেননি।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

- Advertisement -

নুর বলেন, অতীতের কিছু ভূমিকার কথা স্বীকার করলেও ছাত্র আন্দোলনের সময় তিনি স্বাধীনভাবেই নেতৃত্ব দিয়েছেন। তার ভাষায়, ওই সময় জামায়াত-শিবিরের সঙ্গে যোগাযোগ বা সমন্বয়ের সুযোগ তৈরি হয়নি।

আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি; বরং দীর্ঘ সময়ের সংগ্রামের ধারাবাহিকতায় তা গড়ে উঠেছে। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে কঠিন সময় পার করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

- Advertisement -

শ্রমমন্ত্রী জানান, আন্দোলনের সময় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। তিনি বলেন, গ্রেপ্তারের আগ পর্যন্ত আন্দোলনের কৌশল নিয়ে বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকাও তুলে ধরেন নুর। তিনি বলেন, প্রবাসে থেকেও তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সক্রিয় রেখেছেন এবং তার প্রস্তাবিত সংস্কার পরিকল্পনার প্রতিফলন বর্তমান কার্যক্রমে দেখা যাচ্ছে।

- Advertisement -

বক্তব্যের শেষদিকে নুরুল হক নুর বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শের মাধ্যমে দেশের উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...