শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

একাত্তর যেমন ভুলিনি, চব্বিশও কেউ ভুলবে না: উপদেষ্টা শারমিন

বিশেষ সংবাদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের ঘটনায় আহতদের পুনর্বাসনে কাজ শুরু হয়ে গেছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, একাত্তর যেমন আমরা ভুলিনি, তেমনি চব্বিশও কেউ ভুলবে না।

সোমবার (১৯ আগস্ট) সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, যারা এই গণ-অভ্যুত্থান ঘটিয়েছে তারা এই দেশের শ্রেষ্ঠ তরুণ সমাজ। ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের স্মরণ রাখার জন্য যা করার দরকার সেটা করা হবে। একাত্তর যেমন আমরা ভুলিনি, চব্বিশও এ দেশের কেউ ভুলবে না। তবে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই তাদের মূলধারায় ফিরিয়ে এনে সকলের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে এবং নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে’ যোগ করেন তিনি। চিকসকদের কাজ প্রশংসনীয় জানিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, একসঙ্গে কাজ করে সবার সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করে ডেটাবেস তৈরি করা হবে।

শারমিন এস মুরশিদ বলেন, আজ থেকে হতাহতদের পুনর্বাসনের কাজ শুরু করা হলো। ডেমোগ্রাফিক ম্যাপ তৈরি করে দ্রতসময়ের মধ্যে শুরু করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এই যুবকরা পুনর্বাসিত না হলে আমরা কেউ সুস্থ থাকব না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে এখন সেগুলো এই ছাত্র-জনতার আন্দোলনে আহতদের কথা মাথায় রেখে সাজানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...