চট্টগ্রামে উচ্চশব্দে নির্বাচনী প্রচারণা, ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে উচ্চশব্দে নির্বাচনী প্রচারণা, ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শব্দবর্ধক যন্ত্র দিয়ে নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারণার দায়ে এক ব্যক্তিকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার জেপিএস টাওয়ার আবাসিক বিল্ডিং এলাকায় নির্বাচনি প্রচারণা চলার সময় এ ঘটনাটি ঘটে।
নৌকা প্রার্থীর সমর্থনে শব্দবর্ধক যন্ত্রের সাহায্যে চট্টগ্রামে উচ্চশব্দে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আলাউদ্দিন সৌরভ হোসেন জয়কে মাত্র ১০ হাজার টাকা জরিমানা করে। সৌরভ হোসেন জয় ওই পৌরসভার মো: সোহরাব হোসেনের ছেলে।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আলাউদ্দিন ঘটনার সত্যতার কথা স্বীকার করে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধির ১৩ ধারা লঙ্ঘন করায় তাক এ জরিমানা করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য

‘কাফনের কাপড় রেডি রাখিস’, ওসিকে হত্যার হুমকি

৫ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, বন্ধ কনটেইনার খালাস

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি ভেবে লুটপাট করেছেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে আ.লীগের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ আহত ৬

সন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা, ইতালি প্রবাসীর যাবজ্জীবন

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ‘ভেড়া সাইফুল’

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি, সুস্থ হয়ে ফিরব: চুয়েটের ভিসি

