জাতীয় নির্বাচন পেছানোর দাবি করিনি, ভুল ব্যাখ্যা করা হচ্ছে: নাহিদ ইসলাম

বিশেষ সংবাদ

জাতীয় নির্বাচন পেছাতে বলে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার প্রস্তাব এনসিপি দেয়নি—এমন দাবিকে সরাসরি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, “জাতীয় নির্বাচন পেছাতে হবে এমন কথা আমরা বলিনি।”

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন

- Advertisement -

নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছি—প্রয়োজনে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে। তারিখ দিয়ে জনগণকে আশ্বস্ত করা হোক, এরপর স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক—আমাদের এতে কোনো আপত্তি নেই।”

তিনি আরও অভিযোগ করেন, “৫ আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে আলোচনা ঘুরিয়ে জাতীয় নির্বাচনের দিকেই নিয়ে যাওয়া হয়েছে। অথচ আমরা কখনোই জাতীয় নির্বাচনের বিরোধিতা করিনি।”

- Advertisement -

নাহিদ বলেন, “প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় দিয়েছেন, আমরা সেটিকে ইতিবাচকভাবে দেখেছি। এই সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে। তবে আমরা বিচার ও সংস্কারের কথাও বলেছি। গণপরিষদ নির্বাচনও একসঙ্গে করার প্রস্তাব দিয়েছি। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের অবস্থান নতুন নয়—আগেও তা জানানো হয়েছে।”

নিজেদের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির সমাধানে আমরা জনগণের সামনে দায়িত্বশীল বক্তব্য রাখছি, কর্মসূচি দিচ্ছি। এটিই আমাদের দায়িত্ব।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...