বগুড়ার ধুনটে ফেন্সিডিলসহ আ.লীগ নেতা গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় মো: বুলটন খন্দকার (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত বুলটন খন্দকার উপজেলার শাহদহ গ্রামের আল মাহমুদ খন্দকারের ছেলে। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামের বাসিন্দ এমদাদুল হক রনির শহরে হোটেল আরাফাত নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের ২য় তলায় বিএনপির দলীয় কার্যালয়ে ২০২২ সালের ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলছিলো। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া মাহফিলে হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মরধর, ব্যানারে অগ্নিসংযোগ ও হোটেল ভাংচুর করে নগদ টাকা লুটে নেয় তারা।

এ ঘটনায় এমদাদুল হক রনি বাদি হয়ে গত ১২ই নভেম্বর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি বুলটন খন্দকার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার শাহদহ গ্রামের ব্রিজ এলাকা থেকে ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আসামি বুলটন খন্দকারের বিরুদ্ধে থানায় আগের আরও ৩টি মামলা রয়েছে।

বগুড়ার ধুনটে ফেন্সিডিলসহ আ.লীগ নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা বুলটন খন্দকারকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।তার বিরুদ্ধে আরও ৩টি মামলা আছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের ভাড়া নিয়ে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ উভয় পক্ষকে ডেকে আলোচনা করে...

বরগুনায় কুকুরের কামড়ে হাসপাতালে ২৫ জন, তিনজনের অবস্থা গুরুতর

বরগুনার পাথরঘাটায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায়...

নিয়োগ বিতর্কের পর এবার ৯৯ লাখের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নবিদ্ধ ছোনকা স্কুল

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সরকারি ক্ষতিপূরণের ৯৯ লাখ টাকা উত্তোলন ও তিন শতাধিক দোকানের...

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে...

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে...

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা...

দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা...