রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

ভোলার লালমোহনে ইউপি সচিবের বাসভবন থেকে পুত্রবধূর মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

ভোলার লালমোহনে ইউপি সচিবের বাসভবন থেকে পুত্রবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে উপজেলার কর্তারহাট এলাকা থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

নিহত মোছা: লামিয়া লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সৌদি প্রবাসী মো: জসিম হাওলাদারের মেয়ে।

জানা গেছে, নিহত লামিয়ার কোনো ভাই নেই। ৪ বোনের মধ্যে দেখতে ফুটফুটে লামিয়া সবচেয়ে ছোট। তার বাবা সৌদি আরব থাকে। ৮ম শ্রেণির ছাত্রী থাকা অবস্থায় প্রায় ১ বছর আগে লামিয়াকে বাল্যবিয়ে করে মো: শরীফ। লামিয়ার রহস্যজনক মৃত্যুর বিষয়টি বিভিন্ন রকমের প্রশ্নের সৃষ্টি করেছে।

নিহতের শ্বশুর মো: ছিদ্দিক মিয়া বলেন, ঘটনার দিন বিকালে আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। এ সময় আমার বাসায় কেউ ছিল না। সেদিন সন্ধ্যায় বাসায় ফিরে দেখি ২য় তলার নিজ রুমে ফ্যানের সাথে ঝুলছে লমিয়া। পরে তার মরদেহ নামিয়ে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাই। তবে কী কারণে লামিয়া এমনটা করলো সে বিষয়ে কিছুই বলতে পারছি না।

লামিয়ার বড় বোন তানিয়া জানান, প্রায় ১ বছর হলো ছিদ্দিক মিয়ার ছেলে মো: শরিফ লামিয়াকে বিয়ে করেন। এটি শরীফের ২য় বিয়ে ছিলো। শ্বশুর ছিদ্দিক বিয়ের পর থেকেই লামিয়ার প্রতি কুনজর দেন। বিষয়টি লামিয়া তার মা ও বোনকে জানায়। সম্ভবত শ্বশুরের এমন অনৈতিক আচারণের কারণে লামিয়ার এ রকম পরিণতি ঘটতে পারে বলে সন্দেহ করছেন বলে জানান।

এ বিষয়ে জানতে লামিয়ার স্বামী শরিফকে পাওয়া যায়নি তবে শ্বশুর ছিদ্দিক মিয়া বলেন, এ ধরনের সন্দেহ ও অভিযোগের কোনো ভিত্তি নেই।

স্থানীয় ইউপি সদস্য শহীদ বলেন, পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার আসল কারণ উদঘাটনের দাবি করছে লামিয়ার পরিবার। আমরাও চাই সঠিক তদন্ত করে এর একটা বিচার হোক।

ভোলার লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুবুল আলম বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। নিহতের শ্বশুর ছিদ্দিক মিয়া লালমোহন উপজেলার ১নং বদরপুর ইউনিয়নের সচিব। ছিদ্দিক মিয়ার বাড়ি লালমোহনের কর্তারহাট এলাকায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...