মঙ্গলবার থেকে ৭২ ঘন্টা অবরোধের ডাক দিল বিএনপি

মঙ্গলবার থেকে ৭২ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। মহাসমাবেশ থেকে হরতাল শেষে আগামী মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২ নভেম্বর) পর্যন্ত টানা ৭২ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশি, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, দেশের সীমাহীন পদাবনতি, চলমান দুর্নীতি ও লুটপাট, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার, নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশির নামে হেনস্তার প্রতিবাদে আগামী মঙ্গলবার, বুধবার ও বৃস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। রেলপথ, নৌপথ, রাজপথ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
তিনি আরো বলেন, সারা দেশে আমাদের অগণিত নেতাকর্মী কারাগারে। অনেকেই গুম-খুন হয়েছেন। আমাদের নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাকে বিদেশে পাঠানোর মাধ্যমে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

