মানিকগঞ্জ সদরে তীব্র দাবদাহে ‘হিট স্ট্রোকে’ প্রধান শিক্ষকের মৃত্যু

মানিকগঞ্জ সদরে তীব্র দাবদাহে হিট স্ট্রোক করে মোছা: হাছিনা পারভীন (৪২) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত হাছিনা পারভীন সদর উপজেলার জয়রা এলাকায় বসবাস করতেন।
তিনি সদর উপজেলার বাসুদেবপুর ২৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবাস্থায় হাছিনা পারভীনের মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদরে তীব্র দাবদাহে ‘হিট স্ট্রোকে’ এক প্রধান শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: গোলাম ফারুক জানান, প্রধান শিক্ষক হাছিনা পারভীন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ঢাকার পপুলার হাসপাতালে শনিবার দুপুরে ‘হিট স্ট্রোক’ করে মৃত্যুবরণ করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

