মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা জজকোর্টের আইনজীবী নিহত

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী রোমানা আক্তার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাড়াডোব নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যবপাড়া এলাকার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে মেহেরপুর শহর থেকে গাংনী যাওয়ার পথে সদর উপজেলোর গাড়াডোব এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে আইনজীবী রোমানা আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৩ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের স্বজনরা জানান, ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে গাংনির উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুর সঙ্গে যায় রোমানা আক্তার। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

