শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

রাঙামাটির জুরাছড়িতে শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

বিশেষ সংবাদ

রাঙামাটির জুরাছড়িতে শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১টার দিকে জুরাছড়ি উপজেলা এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে কী কারণে শিক্ষকের মোটরসাইকেলটি পোড়ানো হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

জানা যায়, বিদ্যালয় থেকে ফিরে মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলি চাকমা সদর উপজেলা পরিষদের মোহনা সরকারি আবাসিক ভবনের নিচতলায় প্রতিদিনের মতো মোটরসাইকেলটি রাখেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা ওই ভবনের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে বাইকটি পুড়িয়ে দেয়।

শিক্ষক শিউলি চাকমা বলেন, প্রতিদিন তিনি উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মোটরসাইকেল চালিয়ে দুর্গম বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পড়াতে যান। কিন্তু দুর্বৃত্তরা তাঁর বাইকটি পুড়িয়ে দেওয়ায় সে দিশেহারা হয়ে পড়েছেন।

রাঙামাটির জুরাছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মোরশেদ আলম বলেন, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী শিক্ষক মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...