লালমনিরহাটে অজ্ঞাত যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

লালমনিরহাটে অজ্ঞাত যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টা ক্ষেত থেকে এক অজ্ঞাত যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার কর হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার রমনীগঞ্জ গ্রামে ভুট্টা খেতে ঘাস তুলতে এসে এক নারী মস্তকবিহীন মরদেহ দেখতে পেয়ে এলাকার লোকজনদের সংবাদ দেন। পরে স্থানীয়রা হাতীবান্ধা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।
অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ২৫, পরনে ফুলহাতা সাদা ডোরা শার্ট, ফুলপ্যান্ট এবং পায়ে দুই ফিতার স্যান্ডেল ছিল। লাশটি এই এলাকার কারো নয়। দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে ভুট্টা খেতে লাশ ফেলে রেখে গেছে।

লালমনিরহাটে মস্তকবিহীন মরদেহ উদ্ধারের বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ভুট্টা ক্ষেতে এক অজ্ঞাত ব্যক্তির মস্তকবিহীন মরদেহ পড়ে ছিল। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

