১৩ দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণ ও রূপার দাম

১৩ দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ভালো মানের ১ ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লক্ষ ৯ হাজার ২৯১ টাকা। স্বর্ণের দামের সাথে রুপার দামও ভরিতে ৩৮৫ টাকা বাড়িয়ে ২ হাজার ৯৯ টাকা করা হয়েছে।
১৩ দিনের ব্যবধানে স্বর্ণ ও রূপার দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে এ দাম কার্যকর করা হবে।
সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মো: মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

