দিনাজপুরের ঘোড়াঘাট

খেলতে গিয়ে পুকুরের পনিতে ডুবলো সমবয়সী ৩ শিশু, একজনের মৃত্যু

বিশেষ সংবাদ

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় ৭ বছর বয়সী ৩ শিশু। এদের মধ্যে মো: আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর ২ শিশুর অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১৯ জুন) সকাল ৮টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

নিহত শিশু আব্দুর রহমান বেলওয়া-নয়নদীঘি গ্রামের মো: সোহান মিয়ার ছেলে। আশঙ্কাজনক অন্য ২ শিশু ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের মো: হোসেন আলীর ছেলে জিহাদ (৭) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মো: আব্দুল মমিন মিয়ার ছেলে সোবাহান (৭)। শিশু সোবাহান তার নানির বাড়িতে বেড়াতে এসেছিলো।

শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকজন শিশু খেলাধুলা করছিলো। খেলাধুলার একপর্যায়ে তারা বাড়ির পেছনে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর একটি শিশুর চিৎকার শুনতে পায় পরিবারের লোকজন। পরে তারা এসে পুকুরের পানিতে হাবুডুবু খাওয়া অবস্থায় শিশু জিহাদ ও সোবাহানকে দ্রুত উদ্ধার করেন।

তবে তখনো শিশু রহমান নিখোঁজ ছিলো। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু রহমানের পড়ে থাকা প্যান্টের অংশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকেও উদ্ধার করা হয়। পরে ৩ জন শিশুকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু জিহাদকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, সকাল বেলা ৩ জন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। আমরা ১ জনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি ২ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় জানান, খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...